বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

দেশে ফিরলেন সাকিব

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ সকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন মা শিরিন আক্তার।

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালের আগে অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব। কিন্তু শ্বশুরকে দেখতে পাননি। বিমানে থাকাকালীন সময়ে শ্বশুরের মৃত্যুর খবর পান সাকিব।

এর পর পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে থাকাকালে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নতুন বছরে আসছে এই খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সাকিব নিজেই।

ইতোমধ্যেই সাকিব দুই কন্যা সন্তানের জনক। ২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এরপর ২০২০ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা ইরাম হাসান।

আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে সেদিন।
এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: