শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

হাতিয়ায় লাইসেন্স না থাকায় একটি ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়া প্রতিনিধি :: লাইসেন্স না থাকা, কাঠ পুড়ানোর অভিযোগে মের্সাস এ কে বি ব্রিক্স ম্যানুফ্যাকচার নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। রবিবার দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হামিদুল্লা গ্রামে এই জরিমানার ঘটনা ঘটে।

জানা যায়, হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মের্সাস এ কে বি ব্রিক্স ম্যানুফ্যাকচার নামে এই ইটভাটায় প্রতিনিয়ত জ্বালানী হিসাবে কাঠ পুড়ানো হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এই সময় ইটভাটার ম্যানেজার নুরুল আমিন প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি।

এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ইটভাটার ম্যানেজার মো: নুরুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেয়। পরে জরিমানার টাকা সাথে সাথে পরিষোধ করায় তাকে জেলে যেতে হয় নি।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন, হাতিয়াতে যেসব ইটভাটা চলমান আছে আমরা শুনেছি কারো সঠিক কাগজ পত্র নেয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: