বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

বিমানের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল অ্যারো বাংলা ইন্টারন্যাশনাল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর নির্দেশেই প্রখ্যাত শিল্পী কামরুল হাসান বিমানের লোগো ডিজাইন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার তেমন আয়োজন নেই বিমানে। কর্মকর্তারা জানান, চলমান কভিড-১৯ মহামারির কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিমানে তেমন কিছুর আয়োজন করা হয়নি।

এ ব্যাপারে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি সোমবার। তবে করোনা পরিস্থিতির কারণে এ উপলক্ষে বিমানের তেমন আয়োজন করা হয়নি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: