শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

বাংলাদেশ এখন ওষুধ রপ্তানিতে এগিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এক সময় ওষুধ রপ্তানি করা আমাদের জন্য কল্পনার বাইরে ছিল, কিন্তু আজ আমরা সফল হয়েছি। আমাদের দেশের তৈরি মেডিকেল সরঞ্জাম পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শুরু থেকেই করোনা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সরকারের সঠিক পদক্ষেপে মহামরি প্রতিরোধে আমরা অনেকটা সক্ষম হয়েছি। ফলে কোভিড আমাদের জীবনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে জেএমআই’র কেএন৯৫ মাস্ক বাজারজাতের প্রক্রিয়া শুরুর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় জাপান সরকারের প্রসংশা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলার পর অনেক দেশই বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দেন। কিন্তু জাপান কখনো আমাদেরকে সহযোগিতা বন্ধ করেনি। তারাই সবসময় আমাদের পাশে ছিল, করোনা মোকাবেলায়ও তারা আমাদের সাথে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনা যখন আমাদের দেশে হানা দেয়, তখন কিভাবে এটা মোকবিলা করা যায়, তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল আমাদের চিকিৎসকরা। কিভাবে তারা এই রোগের চিকিৎসা দিবেন সেটাই জানা ছিল না তাদের। কিন্তু ধীরে ধীরে আমরা প্রতিরোধ করেছি এবং আজ বিশ্বে করোনা মোকাবিলায় আমরা ২০তম এবং উপমহাদেশে প্রথম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: