বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা! – এড. আবুল খায়ের

জীবনের কত ছবি
কবিতার কত কথা
দূরে দূরে হারিয়ে যায়
রাখতে পারিনি ধরে
একান্ত আপন করে
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

রূঢ় বাস্তবতা
আইনের পরিভাষা
মানবতার কান্না
ফরমায়েশী গল্প
শ্রেষ্ঠ কবিতাটা হলোনা লেখা ।

দ্রোহের কবি
কবিতা লিখেছো
রাজমহলের রাজরাণীর
দেখোনি কৃষাণীর কালো চোখ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
প্রেমিকার মৃত্যু হয়েছে
ভালোবাসার মৃত্যু হয়েছে
নেবে কি ঝরা ফুলের ঘ্রাণ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
কৃষাণীর বেনী খোলা চুল
জলে ভেজা নরম দু’ খানি হাত
মাটি মাখা ধবল পায়ের পাতা
দেখোনি অনাবৃত হলদে বাহু
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

আমি কবি হতে আসিনি
আমি মাধুরীকে চাঁদ দেবো
আর দেবো নীলিমাকে নীলাকাশ-

আমার প্রিয় বাংলাদেশ
আমি তোমায় ভালোবাসি ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: