মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতির কারণ

নিউজ ডেস্ক :: নতুন বছরের শুরুতে টেস্ট ক্রিকেটে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ তথ্যে র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে টিম টাইগার। অন্যদিকে চমক দিয়ে বছর শুরু করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিয়ে প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে কিউইরা।

আইসিসির হালনাগাদ করা টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ এখন আফগানিস্তানেরও নিচে। ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে ১০ নাম্বারে। অন্যদিকে দুই পয়েন্ট বেশি নিয়ে মুশফিকদের টপকে নয়ে উঠেছে রশিদ খানরা।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। গত বছরের এপ্রিলে রাওয়ালপিন্ডিতে হওয়া ওই ম্যাচে ইনিংস ও ১৪৪ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। এর আগে ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের জয় ছিল সবচেয়ে সুখকর স্মৃতি। কিন্তু একই বছর ভারতের কাছে ২-০ ও নবীন আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে হারই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। আর এতে করেই র‌্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে তামিম-রিয়াদরা।

র‌্যাংকিংয়ে এখন ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই অস্ট্রেলিয়া, ১১৪ রেটিংয়ে তিনে ভারত, ১০৬ রেটিংয়ে চারে ইংল্যান্ড, ৯৬ রেটিংয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা, ৮৬ রেটিংয়ে ছয়ে শ্রীলঙ্কা, ৮২ রেটিংয়ে সাতে পাকিস্তান ও ৭৭ রেটিং নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, টেস্ট র‍্যাংকিংয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। যেখানে সবার উপরে অস্ট্রেলিয়া। ২০১৯ সালের অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, শেষ হবে চলতি বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে শীর্ষ দুই দলে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: