বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আরও ২টি এজেন্ট ব্যাংক চালু

নিউজ ডেস্ক :: শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে দেশের শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আরও দুটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলা বাজার ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজারে ওই ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট দুটির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: