বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

অ্যাস্টন ভিলাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

নিউজ ডেস্ক :: এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে চুতর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত হলো তাদের। যদিও এই ম্যাচে করোনায় আক্রান্ত হয়ে অ্যাস্টন ভিলার প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলার মাঠের বাইরে ছিল।

শুক্রবার রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। গোলের দেখা পেয়েছেন জর্জিনিও ভেইনালদেম ও মোহাম্মদ সালাহ। ভিলার হয়ে একমাত্র গোলটি আসে লুইয়ি ব্যারির পা থেকে।

ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ৪১ মিনিটে পাল্টা আক্রমণে ভিলার ১৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার লুইয়ি ব্যারি গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ৫ মিনিটের ব্যবধানে ভিলাকে তিন গোল দেয় জার্গেন ক্লপের শিষ্যরা। ৬০ মিনিটে ভেইনালদেম গোল করে এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটে হেডে সাদিও মানে গোল করে ৩-১ ব্যবধান বাড়ায়। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান হয় ৪-১।

শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। ২৩ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে লিভারপুল।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: