শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারী শনিবার সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী প্রমুখ।

এ সময় ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল আলম, সহকারী শিক্ষক মাসুদ রানাসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারী ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: