বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২-জানুয়ারি) সকালে শহরের বৈরাগী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে জয়পুরহাট সদর থানা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির, সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী আরও অন্যান্য নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। কারণ তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর এটিই বর্তমান ভোটার বিহীন,অবৈধ সরকার ও প্রধানমন্ত্রীর আতঙ্কের কারণ। বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল জোড় দাবি জানিয়ে আরো বলেন, তারেক রহমানই হচ্ছেন এদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তিনি যেদিন এদেশে ফিরে আসবেন, সেদিনই এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর তাদের এতো মামলা ক্ষোভ, প্রতিহিংসা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: