বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন জেলা প্রশাসক

কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার কেরানীগঞ্জে কয়েকটি উন্নয়নমূলক ও সামাজিক কাজের পরিদর্শনের সারাদিন ব্যস্ত সময় পার করেছে ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

আজ মঙ্গলবার(১২ ই জানুয়ারি) সকাল ১১ টায় জিনজিরা কালাচান প্লাজার সামনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলাপ্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত থেকে এ মহড়া উপভোগ করেন। এরপর দুপুর সাড়ে বারোটায় জিনজিরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (১৬৭৬৭) এর মাধ্যমে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা কল সেন্টার উদ্বোধন করে, আয়মনা গার্লস স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারী সামগ্রী বিতরণ করেন।এছাড়া জিঞ্জিরার মনু ব্যাপারীর ঢালে দেশের প্রথম স্থাপিত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় ওয়েস্ট ক্লিয়ারিং মেশিন পরিদর্শন, ঐতিহাসিক স্থাপনা হিসেবে জিনজিরা রাজবাড়ী,কেরাণীগঞ্জ মডেল থানা, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নির্মান কার্যক্রম পরিদর্শন, এলজিএসপি-৩ এর আওতায় পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিকারীটোলা মোদক পল্লিতে সুবিধা বঞ্চিতদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক ও লাখির চরে আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভূমি বিরোধ নিষ্পত্তিতে উপজেলা চত্বরে আপন আলোয় নামক উন্মুক্ত কক্ষ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী পরিচালক এলজিইডি (ঢাকা) সানিয়া আক্তার,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: