শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

করোনায় আক্রান্ত পিএসজির নতুন কোচ

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। ফলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের আগামী দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।

শুক্রবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ। টুইটারে এক বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে পিএসজি।

এতে বলা হয়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন কোচ পচেত্তিনো। তার জায়গায় সহকারী জেসুস পেরেজ ও মিগুয়েল ডি’আগস্টিনো দায়িত্ব পালন করবেন।

নতুন বছরের শুরুতে পিএসজির দায়িত্ব নেন ৪৮ বছর বয়সী টটেনহামের সাবেক এই কোচ। এর ১১ দিনের মাথায় ফরাসি জায়ান্টদের শিরোপা এনে দেন তিনি। গত বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে পিএসজি।

লিগ ওয়ানে আজ শনিবার দিবাগত রাতে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবেন নেইমার-এমবাপ্পেরা। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে তাদের প্রতিপক্ষ মঁপেলিয়ার। করোনা আক্রান্ত হওয়ায় এই দুটি ম্যাচ মিস করবেন আর্জেন্টাইন কোচ। তার পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো।

লিগ ওয়ানের চলতি মৌসুমে ১৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সাতবারের চ্যাম্পিয়ন পিএসজি। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিঁও।

আর্জেন্টিনার সাবেক সেন্টার-ব্যাক পচেত্তিনো খেলোয়াড়ি জীবনে ২ বছর পিএসজিতেও খেলেছেন। এস্পানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর সাউদাম্পটন ও টটেনহামের দায়িত্ব পালন করেন।

ফরাসি ক্লাব পিএসজি থেকে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে দায়িত্ব নেন পচেত্তিনো।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: