বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

উগান্ডায় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত মুসেভেনি

নিউজ ডেস্টক :: উগান্ডায় দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি পুনরায় নির্বাচিত হয়েছেন। জাতীয় নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন ভোটে কারচুপির অভিযোগ এনেছেন৷ খবর বিবিসি’র।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মুসেভেনি প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

তবে ইয়োভেরি মুসেভেনির মূল প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলেছেন। সাবেক পপস্টার ববি ওয়াইন অঙ্গীকার করেছেন, ইন্টারনেট সংযোগ পুনস্থাপনের পর নির্বাচনে প্রতারণার প্রমাণ তিনি উপস্থাপন করবেন।

এদিকে দেশটির ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মুসেভেনি। জনগণের প্রতি হুশিয়ারী দিয়ে তিনি বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে৷

উল্লেখ্য, ১৯৮৬ সালে থেকে উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়োভেরি মুসেভেনি। ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো নির্বাচনে অংশ নেন তিনি৷

এবারের নির্বাচনকে ঘিরে দেশটিতে ইন্টারনেট শাটডাউন করেছিল মুসেভেনি সরকার। যার তীব্র সমালোচনা করেছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: