রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় দুই পুলিশের সদস্যের মর্মান্তিক মৃত্যু

হাতীবান্ধা প্রতিনিধি :: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী – লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই দুই পুলিশ সদস্য জেলার হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় লালমনিরহাট – বুড়িমারী আঞ্চলিক মহা সড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন সরকার ও কনস্টবল হাজী মুজিবুল আলম থানার রুটিন কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিল। পথি মধ্যে খানের বাজার এলাকায় একটি ট্রাক অভারটেক করার চেষ্টা করলে ওই দুজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু ঘটে।

জানাগেছে, মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য কে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি যার নং ঢাকা মেট্রো- ট – ২৪-৩৪৩৭ আটক করা হলেও চালক পালিয়ে গেছে। দূর্ঘটনায় নিহত এস আই আব্দুল মতিনের বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা এবং কনষ্টবল মজিবুল আলমের বাড়ি পার্শ্ববর্তি রংপুর জেলার গংগাচড়া উপজেলা বলে জানা গেছে।

হাতীবান্ধা থানা কর্তৃপক্ষ ঘটনাস্থল প্রাথমিক পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে যায় এবং আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম নিশ্চিত করেছন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: