শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপিত

নিউজ ডেস্ক :: চলমান মহামারি করোনার কারণে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমানের ফল প্রকাশের আইন সংশোধনী সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আইনগুলো যাচাই-বাছাই করে আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দিয়েছে সংসদ। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদের একাদশ অধিবেশনের শুরুতে বিলটি উত্থাপন করা হয়।

সংশোধনীগুলো পাস হলে কোভিড-১৯ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল ঘোষণা এবং পাসের সনদ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকবে না।

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ উত্থাপন করেন।

পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি বিল দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: