মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

করোনায় পৃথিবী ছাড়া সাড়ে ২০ লাখ মানুষ

নিউজ ডেস্ক :: প্রাণঘাতি করোনা বিষাদে থামছে না মৃত্যুর মিছিল। ভ্যাকসিন প্রয়োগেও ভাইরাসটির তাণ্ডব কোনভাবেই বাগে আনা যাচ্ছে না। গত একদিনেও বিশ্বে পৌনে পাঁচ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৯ হাজার ভুক্তভোগীর। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে ২০ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৯২ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৯ হাজার ১৬৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৮ হাজার ৬৩১ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ৮৬ লাখ ১১ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৫০ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৬২০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৫ লাখ ৮৩ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ৫৯৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৮৫ লাখ ১২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১০ হাজার ৩২৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৩৫ লাখ ৯১ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৩৭ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৯ হাজার ৮৬০ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৯ লাখ ১৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭০ হাজার ৬৮৬ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৩ লাখ ৯৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৬১ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৮২ হাজার ৫৫৪ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৯২২ জনের।
এআই/এসএ/

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: