বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

ভারতে করোনা টিকা উৎপাদনকারী ফ্যাক্টরিতে আগুন

নিউজ ডেস্ক :: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত ঔষধ প্রস্তুতকারী কোম্পানি সিরাম ইন্সটিটিউটের একটি ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে দমকল বাহিনীর দশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বিবিসি জানায়, সিরাম ইনস্টিটিউটের যে কমপ্লেক্সে আগুন লেগেছে সেটির নাম মঞ্জরী।

সিরামের টিকা উৎপাদনের এখন যেটি মূল কারখানা সেখান থেকে মঞ্জরী অবশ্য বেশ খানিকটা দূরে, কয়েক মিনিটের ড্রাইভ। এই কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলাতেই আগুন লেগেছে। সিরামের টিকা উৎপাদনের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্রটি (মঞ্জরী) গড়ে তোলা হচ্ছিল।

পুনের মেয়র মুরলীধর মোহল গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনা স্থলে দমকলের ১০ টি ইউনিট কাজ করছে। পুনের প্রধান দমকল কর্মকর্তা প্রশান্ত রনপিসে বলেন, ‘বাড়ির ভেতরে চারজন ছিলেন। আমরা এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।’

পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক টিকা উৎপাদনকারী কোম্পানি এই সিরাম ইন্সটিটিউট। এই কোম্পানির কাছ থেকেই তাদের উৎপাদিত ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ কিনে আনছে বাংলাদেশ।

আজই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে টিকাগুলো তেজগাঁওয়ে অবস্থিত ইপিআই-এর গুদামে নিয়ে যাওয়া হবে এবং প্রাথমিকভাবে সেখানেই সংরক্ষণ করা হবে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: