শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রদান কার্ষক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

(জয়পুরহাট)প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্ষক্রমের শুভ উদ্বোধন বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জয়পুরহাট জেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক জয়পুরহাট সদর উপজেলায় ৪৬ টি, পাঁচবিবি উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ২১ টি, কালাই উপজেলায় ৪০, ক্ষেতলাল উপজেলায় ৮ টি গৃহ নির্মানের মাধ্যমে সর্বমোট ১৬০ টি গৃহ ১৬০ টি পরিবারকে আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন করা হবে এবং প্রতিটি গৃহে বিদ্যুৎ সংযোগে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: