রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম
টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া- শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা তৈরি করতে হবে- আখতার হোসেন এমপি এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তির বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধভাবে নীরব: আনু মুহাম্মদ বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

দরিদ্র দেশগুলোকে ৪ কোটি টিকা দেবে ফাইজার

নিউজ ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যে সকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। তবে দরিদ্র দেশগুলো যাতে টিকা পায় এবিষয়ে এগিয়ে এসেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক।

শুক্রবার (২২ জানুয়ারি) মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে।

তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে ফাইজার কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে তারা।

দরিদ্র দেশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফাইজারের টিকা পেতে শুরু করবে। আর এটা তারা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠিত কোভ্যাক্সের মাধ্যমে, যারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সুসম বণ্টন নিয়ে কাজ করছে। তাদের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন আয় ও নিম্ন মধ্য আয়ের দেশ।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফাইজারের চেয়ারম্যান আলবার্ট ব্যুরলা বলেছেন, ‘দরিদ্র ও অনুন্নত দেশগুলোরও যথা সময়ে টিকা পাওয়া উচিত। আমরা কোভ্যাক্সের মাধ্যমে এসকল দেশগুলোতে টিকা পাঠাবো এবং সেটা অলাভজনকভাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই কাজটি করার সুযোগ পেয়ে গর্বিত। দরিদ্র ও অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যকর্মীরা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো যাতে করোনার টিকা পায় সে বিষয়টি মাথায় রেখেই এই সহায়তা করতে যাচ্ছি।’
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: