সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

বনানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক :: রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল চেক লুঙ্গি ও জিনসের শার্ট।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে গত রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোডের ঢাকা আউটগোয়িংয়ে ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি কোনো এক যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।’

তিনি আরও জানান, স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কেএইচ/এএএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: