বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

আপিলেও মেসির নিষেধাজ্ঞা বহাল

নিউজ ডেস্ক :: বার্সেলোনা আপিল করেও সুপারস্টার লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমাতে পারল না। তাদের আবেদনে সাড়া দেয়নি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ খবর বার্তা সংস্থা এএফপ’র।

ফলে আগের শাস্তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রইলো মেসির। রোববার লা লিগার ম্যাচে দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না তিনি। ইতিমধ্যে এক ম্যাচ খেলতে পারেনি মেসি।

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ে শিরোপা হারায় বার্সেলোনা। সেই ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারকে থাপ্পড় মেরে লালকার্ড দেখেন মেসি।

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসিকে। বার্সেলোনার ১৭ বছরের ক্যারিয়ারে এটি ছিল প্রথম লাল কার্ড। ফুটবল ক্যারিয়ারে মোট তিনটি লাল কার্ড দেখেছেন তিনি। বাকি দুটি জাতীয় দলের জার্সিতে।

এরপর দেশটির ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির কাছে শাস্তি কমানোর জন্য আবেদন করে মেসির ক্লাব বার্সেলোনা। তবে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। জানিয়ে দিয়েছে, বহাল থাকবে শাস্তি।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: