বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

আইএসের হামলায় ১১ ইরাকি যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক :: ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস-এর হামলায় দেশটির জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র একজন ব্রিগেড কমান্ডারসহ ১১ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্র।

প্রদেশটির রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে আইএস (দায়েশ) জঙ্গিরা হালকা অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দু’দিন পর শনিবার হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী।

ইরাকি এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন।

তবে কোনও গোষ্ঠী এখনও এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন।

ইরাকে দায়েশ জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনও দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে বলেও দাবি করা হচ্ছে। সূত্র- পার্সটুডে।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: