মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

করোনায় জাবি শিক্ষার্থীর ‍মৃত্যু

নিউজ ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ মিনার মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি।

মারুফের মৃত্যুর বিষয়টি বাঙলার জাগরণ অনলানেকে নিশ্চিত করেছেন একই বিভাগের শিক্ষার্থী ও তার বন্ধু মশিউর রহমান দীপ্ত।

জানা যায়, গত কিছুদিন থেকে নানা শারীরিক অসুস্থায় ভুগছিলেন মারুফ। দুদিন আগে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেন স্বজনরা। তবে গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। একই দিন রাতেই মারা যান তিনি। মারুফের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হলে থাকতেন এই শিক্ষার্থী।

মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নুরুল করিম একুশে টিভি অনলাইনকে বলেন, ‘আধা ঘণ্টা হয় তার মৃত্যুর বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। কিছুদিন ধরে তিনি বিভিন্ন অসুস্থায় ভুগছিলেন বলে জেনেছি।’

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: