বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

চট্টগ্রাম আতুরারডিপুতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি :: চট্টগ্রাম বায়েজিদ থানার আতুরারডিপু এলাকায় অবস্থিত ইউনাইটেড ওয়াশিংফ্যাক্টরি প্রাঙ্গনে এশিয়ান  স্পন্সরে শীতকালীন খেলা ‘ইউনাইটেড ওয়াশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-২১’ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় এ লীগে অপু ও সজীব চ্যম্পিয়ান, আজম ও শাখাওয়াত রানার্সআপ এবং সুমন ও রাশেদ ৩য় হয়। বি-লীগে টিপু ও রানা চ্যম্পিয়ান, শাহাদাত ও শাখাওয়াত রানার্সআপ হয়। এছাড়া খেলায় ম্যান অব দ্যা ফাইনাল অপু বড়ুয়া, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নুরুল কবির আজম ও ফেয়ার প্লে ট্রপি রাশেদুল ইসলাম বাপ্পি নির্বাচিত হয়েছে।

টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট ও ইউনাইটেড ওয়াশিং এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. রকি উদ্দিন রিপন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এশিয়ান গ্রুপের ডিপুটি ম্যানিজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম ও বিশেষ অতিথি হিসেবে চীফ এডভাইসার এস এম নুরুল গনি চৌধুরী,এডভাইজার মো.শফিকুল আজম মানিক,সেক্রেটারি নুরুল করিম আজম, বাবু কিষোলয় সেন, মাসুদ আহমেদ রুমি, রোটারিয়ান কামরুল মোরশেদ তমাল, তপন কুমার সরকার, মজিবুল হক,মো.ওয়াহিদ ও কামরুল হাছান রাসেল উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। উল্লেখ, দীর্ঘ ১১ বছর থেকে শীতকালীন মৌসুমে ইউনাইটেড ওয়াশিং এর উদ্যোগে ব্যাডমিন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবং উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রামের নামি-দামি খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: