সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জন সমর্থনে ট্রাম্পকে ছাড়ালেন বাইডেন

নিউজ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার কাজের ব্যাপারে ভাল বলেননি।

ট্রাম্প তার শাসনামলের অধিকাংশ সময় কাটিয়েছেন ৪০ শতাংশেরও কম জন সমর্থন নিয়ে এবং গ্যালাপের জরিপ অনুযায়ী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তার প্রতি জন সমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোন মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জন সমর্থনের ক্ষেত্রে এটি একটি সর্বনিম্ন রেকর্ড।

এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা যায়। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।

মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে এ জরিপে তিনি মাত্র ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন।
সূত্র : এএফপি
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: