বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৫০

নিউজ ডেস্ক :: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের শিরজাদ জেলায় একটি সামরিক ঘাঁটির সামনে শনিবার এক গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৮ সৈন্য নিহত হয়েছে এবং আরও ৪২ জন আহত হয়েছে। আজ প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে শিরজাদ জেলার গান্দুমাক এলাকায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে আট সৈন্য নিহত হয়।‘

ওই বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই জেলা থেকে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি আটক করেছে। জঙ্গিরা নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরীতে গাড়িটির বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে।

ইতোমধ্যে তালেবানের পক্ষ থেকে শিরজাদ জেলায় ঘটানো বোমা বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তালেবানের পক্ষে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোল্লা মোহাম্মাদ ইউসুফ কান্দাহারি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় শিরজাদ জেলায় তার বিস্ফোরক ভর্তি গাড়িসহ নিজেকে উড়িয়ে দেয়। এতে ৫০ জন হতাহত ও সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়।‘

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: