বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হতাশ করলেন সাকিবও

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা এগিয়ে চলছে। যেখানে ক্যারিবীয় স্পিনারদের মায়াবী ঘূর্ণিতে নাকাল টাইগাররা। ওয়ারিক্যান একাই চারটি উইকেট তুলে নিয়ে ধস নামিয়েছেন স্বাগতিক শিবিরে। সাকিব-সাদমানের ফিফটিতে দলের স্কোর তিনশ পার হলেও তাই এখন স্বস্তিতে নেই বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চ বিরতি চলছে। তার আগে ১২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৮ রান। মেহেদী মিরাজ ৪৬ রানে এবং তাইজুল ইসলাম ৫ রানে ক্রিজে আছেন। লাঞ্চের আগেই শেষ ব্যাটসম্যান হিসেবে বিশালকায় স্পিনার রাকীম কর্নওয়ালের প্রথম শিকার হয়ে ক্রিজছাড়া হন সাকিব।

তার আগে সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ (৬৭) রানের জুটি গড়েন বিশ্বসেরা অলরাউণ্ডার। যেখানে মিরাজের অবদান ৩৮ রান আর তার নিজের ২৭। তবে ইনিংসের সেরা এই জুটি গড়ার পথে নিজের ২৫তম ফিফটির দেখা পেয়েছেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা সাবেক এই অধিনায়ক। সাজঘরে ফেরেন ১৫০ বল মোকাবেলায় ৬৭ রান করে, পাঁচটি চারের সাহায্যে।

এর আগে দিনের শুরুতেই জোমেল ওয়ারিক্যানের চতুর্থ শিকার হয়ে ক্রিজ ছাড়া হন লিটন কুমার দাস। টার্ন ও বাউন্সের সমন্বয়ে অফস্ট্যাম্পে থাকা বলটি কাটশট খেলতে গিয়ে ব্যর্থ হন লিটন। ডেলিভারিটি সরাসরি অফস্ট্যাম্পের বেল উড়িয়ে নিয়ে যায় লিটনের।

যার ফলে আগের দিন ৩৪ রানে অপরাজিত উইকেটকীপার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন এদিন মাত্র ৪ রান যোগ করেই। তার ৬৭ বলের ইনিংসে ছিল ছয়টি চারের মার। তার আগে সাকিবের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এর আগে মুশফিকুর রহিম (৩৮), মোমিনুল হক (২৬) ও ওপেনার সাদমান ইসলাম (৫৯) আউট হয়ে ফেরেন ওই ওয়ারিক্যানের শিকার হয়েই।

সাত ম্যাচের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া সাদমান ইসলাম অনিক সাজঘরে ফেরেন এলবিডাব্লিউ এর ফাঁদে পড়ে। তার আগে শর্ট মিডউইকেটে জন ক্যাম্পবেলের হাতে সহজ ক্যাচ দিয়ে মোমিনুল হক ফেরেন ২৬ রান করে।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: