বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

এনআরবি ব্যাংকের নতুন এমডি মামুন মাহমুদ শাহ

নিউজ ডেস্ক :: মামুন মাহমুদ শাহ এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ২০১৯ সালে ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রোবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন মামুন মাহমুদ শাহ। তিনি আইসিবি ইসলামী ব্যাংক, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্দলিজ ব্যাংকে কর্মরত ছিলেন।

ইএআর/এমএইচআর/এএসএম/এমএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: