শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নোয়াখালীতে প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নেবেন স্থানীয় সংসদ সদস্য

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) একরামুল করিম চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় নোয়াখালীতে তিনি প্রথম করোনার টিকা নেবেন। এরইমধ্যে তিনি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগে সমাজের ফ্রন্ট ফাইটার হিসেবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধারা করোনার টিকা নিলে এরপর সাধারণ মানুষও নেয়া শুরু করবে। সে লক্ষ্যে তিনি সবার আগে এ টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম বলেন, জেলায় প্রথম ব্যক্তি হিসেবে একরামুল করিম চৌধুরী করোনার টিকা গ্রহণ করে তারা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এরপর কারা কারা টিকা গ্রহণ করবেন তারও একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও বলে, প্রথম ধাপে ১০ হাজার ৪০০ ভায়াল বা এক লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন নোয়াখালীতে গত ৩১ জানুয়ারি এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো নির্ধারিত ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে রাখা হয়েছে। গোটা জেলায় ১০টি কেন্দ্রে এ টিকা দেয়া শুরু হবে। এর জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আটটি বুথ ও পুলিশ হাসপাতালেও একটি বুথ করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুটি বুথ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: