বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

রায়পুর হবে আধুনিক মডেল পৌরসভা মতবিনিময় সভায় এবিএম জিলানী

লক্ষ্মীপুর প্রতিনিধি :: রায়পুর পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এবিএম জিলানীর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।

পৌর বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীর প্রধান নির্বাচনী কেন্দ্র জিলানী ট্রেডার্স এর ২য় তলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এড.মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, এড.জাকির হোসেন, এমরান হোসেন, কাউছার হোসেন মোল্লা সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় রায়পুর সাংবাদিক ইউনিয়ন, রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোটার্স ইউনিটি, রায়পুর রিপোর্টার্স ক্লাব, এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু, জয়যাত্রা টিভির জয়নাল আবেদিন সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি এড.মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত। নির্বাচন কমিশন ও সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচনের আহবান জানান।

রায়পুর পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী এবিএম জিলানী সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে ভোট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করে তুলে তোলার জন্য গনমাধ্যম কর্মীদের নিকট আহবান জানান। গত ২টি সেশনে মেয়র থাকাকালীন সময়ে তার বিভিন্ন উন্নয়ন এর ফিরিস্তি তুলে ধরেন। নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থেকে ভোট অনুষ্ঠিত হবে, এটি জোর দাবী করেন। এই সময়ে তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকে বিজয়ী করেন জনগন ,তার রায় মেনে নেয়ার ঘোষণা দেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: