শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন আনুষ্ঠানিক উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে ।

১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, ১৬ রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৌহিদ সালাউদ্দীন।

নোয়াখালী জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন বিভাগ ও সংস্থার কয়েক হাজার অংশগ্রহণকারীর মধ্যে এতে একক ভাবে ১ম স্থান অধিকার করেন নোয়াখালী জেলা পুলিশের সদস্য কং/২৩৫ মং ই মং মারমা।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করায় জেলা পুলিশ’সহ অংশগ্রহণকারী প্রত্যেক সংগঠন ও ব্যক্তিকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সনদ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ এ প্রতিযোগিতার বিভিন্ন ডিজিটাল ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: