বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

প্রথমবার পোপের পরামর্শক পরিষদে নারী নিয়োগ

নিউজ ডেস্ক :: পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শক পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। এর একজন ফরাসী নারী নেথালি বিকোয়ার্ত। ২০১৯ সাল থেকেই সিনোদে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন ৫২ বছর বয়সী এই নারী।

সিনোদ অব বিশপসে অপর আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন।

এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।

তিনি বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেয়ার ক্ষমতা দেয়ার মধ্য দিয়ে দরোজা খুলে গেলো। বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না।

আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপসের সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।

নেথালি বিকোয়ার্ত ফ্রান্স ভিত্তিক জাভিয়ার সিস্টার্সের সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রিসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন। (বাসস)

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: