শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

বিশ্বে করোনায় মৃত ২ লাখ ৫০ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৬ লাখ ৪ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ৮৫ হাজার ৩৪৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৬৯ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৫০ হাজার ৯১ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ২৬০ জনের পরীক্ষা করা হয়েছে, যা গত দিনের থেকে ১৬ দশমিক শূন্য ৬ ভাগ বেশি। এ ছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছিল ছয় হাজার ৩১৫টি। এ নমুনা সংগ্রহ গত ২৪ ঘণ্টার চেয়ে ২১ দশমিক ১১ শতাংশ বেশি। এর মধ্য থেকে ৬৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

ডা. নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত এক হাজার ২০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: