মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি :: সত্য জানবো, সত্য জানাবো এই শ্লোগান কে সামনে রেখে পথচলা শুরুকল্পে গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের প্রথম সভা গাইবান্ধা পৌর আল মদিনা সুপার মার্কেটে স্থায়ী কার্যালয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা অনলাইন প্রেসক্লাব সভাপতি ও নিরাপদ যানবাহন চাই ফাউন্ডেশন এর চেয়ারম্যান আসাদুজামান সরকার মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সভাপতি এস এম জহুরুল ইসলাম,জহির উদ্দিন হাওলাদার,ফেরদাউস মিয়া,সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল,অর্থ সম্পাদক এম আর মাইদুল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার লুৎফর রহমান,পাঠাগার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান তারেক,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান নিক্সন,যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ জে আসিক শাওন,ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক সুমন মন্ডল,সদস্য বিপুল প্রমুখ। এসময় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সম্পাদকগণ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৫ ফেব্রুয়ারী রাত ৯ টায় অনলাইনে জুম মিটিং ও আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার বেলা ২ টায় পৌর শহীদ মিনারে সংগঠনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে গুণিজন সংবর্ধনা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও সভায় সংগঠন পরিচালনায় বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয় করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: