শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

তৃতীয় সন্তান নিয়ে রোমাঞ্চিত সাকিব দম্পত্তি

নিউজ ডেস্ক :: পরিবারে নতুন অতিথি আসার খবর আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির– দুজনেই বেশ রোমাঞ্চিত।

যুক্তরাষ্ট্রে সাকিবের ফিরে যাওয়ার বড় কারণ হলো বর্তমান কোভিড পরিস্থিতি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে স্ত্রীর পাশে শুধু স্বামীকে থাকতে দেওয়া হয়। তাই নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতে হচ্ছে দেশসেরা ক্রিকেটারকে।

সাকিব বলেন, ‘আমার তৃতীয় সন্তান আসবে। সেটা নিয়ে রোমাঞ্চিত আমরা দুজন। একই সঙ্গে এরকম পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা জরুরি। তারচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থা অনেক খারাপ। সেখানকার হাসপাতালে স্বামী ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না। তাই এই সময়ে আমার থাকা খুব জরুরি।’

এদিকে নিজের ছুটি প্রসঙ্গে সাকিব জানিয়েছেন, তাঁর চোট সারতেও লম্বা সময় লাগবে। ছুটিটা তাই দুই ধরনের। একটা হচ্ছে বাধ্য হয়ে, আরেকটা ব্যক্তিগত। যে ইনজুরিটা সেটা সারতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা এই ক্রিকেটারকে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: