বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

আশার নতুন প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক :: আশার নতুন প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন মো. আরিফুল হক চৌধুরী। গত ১৩ ফেব্রুয়ারি আশা’র পরিচালনা পরিষদের ১২৯তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া হয়। যা পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আরিফুল হক চৌধুরী এর আগে আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ (এইচআর) সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ম্যানেজমেন্ট) ও এমবিএ (ইন্টারন্যাশনাল বিজনেস) ডিগ্রি লাভ করেন তিনি। এছাড়াও আরিফুল হক চৌধুরী স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি, স্কটল্যান্ড থেকে এমএসসি (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেছেন।

আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ১২ ফেব্রুয়ারি মারা যাওয়ায় আশার প্রেসিডেন্ট পদটি শূন্য হয়।
সংবাদ বিজ্ঞপ্তি।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: