শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

জেসিআই ঢাকা ইস্টের সদস্য সভা সম্পন্ন

নিউজ ডেস্ক :: ২৫ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত, উন্নয়ন ও গঠনমূলক কাজে নিয়োজিত বিশ্বব্যাপী প্রতিষ্ঠান ‘জেসিআই’ ঢাকা ইস্ট জোন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সারিনা হোটেলে সফলভাবে পালন করল বছরের প্রথম সাধারণ সদস্য সভা।

সভায় ২০২১ সালের হিসাব বিবরণ অনুমোদন ও বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। আসন্ন জাতীয় বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম সম্পর্কে সদস্যদের অভিহিত করা হয়। উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটির শোভাবর্ধন করেন জেসিআই বাংলাদেশের কর্ণধার ও সিনেটর, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান।

আরও বক্তব্য দেন জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, জাতীয় নির্বাহী সহ-সভাপতি ইরফান হক, জাতীয় নির্বাহী সহ-সভাপতি ইসমাত জাহান, জাতীয় সেক্রেটারি জেনারেল রুমানা চৌধুরী, জাতীয় সহ-সভাপতি মাহমুদুন নবী, জাতীয় সহ-সভাপতি ইমরান কাদির, জাতীয় পরিচালক খাদিজা আক্তার, জাতীয় পরিচালক কাজী ফাহাদ, জাতীয় প্রকাশনা কমিটির সভাপতি মেহেদী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জেসিআই ঢাকা ইস্ট এর ২০২১ সালের সভাপতি ইজাজ মোহাম্মদ। পুনরায় বোর্ড গঠন করে সেক্রেটারি জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন সালমা আক্তার হীরা। কোষাধ্যক্ষ হন তানজিনা তুলি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: