মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

বগুড়ায় দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ভল্টের চাবি ও টাকা ছিনতাই

আব্দুর রাজ্জাক বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সোনালী ব্যাংকের ম্যানেজার ও অপর এক সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর থানার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান একই শাখার সিনিয়র অফিসার। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি তদন্ত আমবার হোসেন জানান, মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহর থেকে একটি মটর সাইকেল যোগে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এরপর তাদেরকে ছুরিকাঘাত করে ভল্টের চাবি, তিন হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আমবার হোসেন আরো জানান, ছুরিকাহত দুজনের অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই পুলিশ অভিযান শুরু করেছে। সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: