বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নিজে কম খেয়ে তামিমের জন্য টাকা জমাতেন নাফিস

বাংলাদেশের জার্সিতে নিজের ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি নাফিস ইকবাল। তবে ছোট ভাই তামিম ইকবাল যেন পারেন সে জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। নিজে কম খেয়ে ভাইয়ের জন্য টাকা জমাতেন তিনি। একজন আদর্শ বড় ভাইয়ের ত্যাগের গল্পই গতকাল সোমবার রাতে তামিমের লাইভে তুলে ধরলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

বয়সভিত্তিক ক্রিকেটে একসময় নাফিসের সঙ্গে খেলেছেন মাশরাফী। একসঙ্গে জাতীয় দলের হয়েও খেয়েছেন দুজন। তবে জাতীয় দলে থিতু হতে পারেননি নাফিস। তবে ছোট ভাই যেন দলে জায়গা পাকা করতে পারে সেই চেষ্টা চালিয়ে গেছেন প্রতিনিয়ত। অবশ্য ছোট ভাই তামিম বড় ভাইয়ের ত্যাগের প্রতিদান দিয়েছেন। বর্তমানে শুধু জায়গা দখলই নয়, বাংলাদেশের অন্যতম পারফর্মার ও ওয়ানডে অধিনায়ক তামিম।

তামিমের উঠে আসার পেছনে নাফিসের অবদান সম্পর্কে মাশরাফী বলেন, ‘আজ তোমার (তামিম) এই পর্যায়ে আসার পেছনে তোমার ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোমার বাবা তো অন্যরকম মানুষ ছিলেন, তোমার ভাইকে কাছ থেকে দেখেছি, নাফিস তোমার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা অবিশ্বাস্য।’

মাশরাফী আরো বলেন, ‘বাবা মারা যাওয়ার পর তোমার মা সংসার সামলেছে। কিন্তু তোমার ভাই যা করেছে, আমরা জানি। নিজে কম খেয়ে টাকা বাঁচাত তোমার জন্য, তুমি যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারো সেই চেষ্টা করত।’

তামিমের সঙ্গে আড্ডায় নাফিসের ক্যারিয়ার নিয়ে খানিকটা আক্ষেপও করলেন মাশরাফী, ‘নাফিসের কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার হওয়ার সুযোগ ছিল। সবসময় বলেছি, এখনও বলি। হতে পারেনি কোনোভাবে, হয়তো ওর সবকিছু তুমি (তামিম) পেয়েছ।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: