বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

নোয়াখালীতে কাদের মির্জার হরতালে পুলিশের লাঠিচার্জ , আহত ১২

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে গোলাগুলির প্রতিবাদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র কাদের মির্জার আহ্বানে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ লাঠিচার্জ করেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মির্জা কাদেরের সমর্থিত নেতাকর্মীরা বসুরহাট বাজারের রুপালী চত্তর থেকে জমায়েত হয়ে মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। মির্জা কাদেরের সমর্থকদের দাবি, সকালের দিকে পুলিশের মারমুখী আচরণ করে এসময় পুলিশের লাঠি চার্জে তাদের ১২জন নেতাকর্মি আহত হয় এবং কয়েকটি চেয়ার ভাংচুর করা হয় ।

আহতরা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব, পিচ্ছি মাসুদ, পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরজু সহ বিভিন্ন পর্যায়ের কর্মি সমর্থক।

অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় । এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে র‌্যাব, ডিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে কাদের মির্জা ওসি এবং পরিদর্শক (তদন্ত) কে থানা থেকে বাহির করে দেওয়ার হুমকি দিয়ে থানায় এসে, পুলিশের মুখের ওপর হাত নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। কাদের মির্জা পুলিশের সিনিয়র অফিসারদের সাথে গায়ে পড়ে মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ হট্রগোল সৃষ্টিকারী মির্জার সমর্থকদের ওপর লাঠিচার্জ করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: