বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

যোগ্য সমাজসেবক সম্মাননা স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১ নং ঢোলার ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক ও স্বর্ণপদক পেয়েছে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এ সম্মাননা স্মারক ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিইউপিএফ এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফ এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপন। অনুষ্ঠানে অতিথিরা আলোচনা শেষে কোভিড-১৯ মোকাবিলায় এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজের ভূমিকা পালন করায় সীমান্ত কুমার বর্মন (নির্মলের) হাতে স্মারক ও স্বর্ণ পদক তুলে দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: