বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

মাকে নিয়ে দেশ ছাড়লেন সাকিব

নিউজ ডেস্ক :: মা শিরিন রেজাকে নিয়ে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমালেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা।

রোববার ভোরে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন চোটে পড়েন সাকিব। দ্বিতীয় টেস্টেও নামতে পারেননি মাঠে। চিকিৎসকরা জানায় ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন তিনি।

চোট পাওয়ায় এবং তৃতীয় সন্তানের আগমনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান সাকিব। ছুটি মঞ্জুর হলে দলের সঙ্গে নিউজিল্যান্ড না গিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

এদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল পেয়েছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। আবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাকে।

টি-টোয়েন্টির জমজমাট আয়োজনে অংশ নিতে শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টেস্ট সিরিজেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

ওয়াই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: