শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বীরেন্দ্র চন্দ্র বর্মণ আর নেই

মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি :: স্বর্গীয় বীরেন্দ্র চন্দ্র বর্মন (৭৩) গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে ময়মনসিংহ শহরের বাঘমারাস্থ নিজ বাস ভবনে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা, ১পুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহি রেখে যান।

তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করে বাংলাদেশ ভোগ্যপণ কোম্পানি লিমিটেড (কসকর) অডিট অফিসার হিসেবে চাকুরী জীবন শেষে অবসর গ্রহণ করেন। পরে শিক্ষকতা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলে তার আত্মার শান্তি কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: