শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারকে মৃত্যুদন্ড

গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপার ভাইজারকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই ফাঁসির রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনে জেলার পলাশবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় বাসের পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাচটি পলিথিনের প্যাকেটের ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।

হেরোইন বহনের অভিযোগে বাসের সুপার ভাইজার শ্রী রবি দাস কে আটক করে পুলিশ। পরের দিন রবি দাসকে আসামী করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. সাজু মিয়া। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন এবং রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী শ্রী রবি দাসের উপস্থিতিতে বিজ্ঞ আদালতে আদেশ দেন। ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারার ১(খ) টেবিল এর অধিনে একমাত্র আসামী রবি দাসকে মৃত্যুদন্ড এবং এক লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দেন জেলা দায়রা আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত আসামী শ্রী রবি দাস, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে। মামলার রায় শোনার পর আসামীর স্বজনেরা কোট চত্তরে কান্নায় ভেঙ্গে পড়েন। এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাক্ষাৎকার প্রদান করেন – রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর-পিপি ফারুক আহম্মেদ প্রিন্স।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: