বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

পয়েন্ট হারিয়েছে ইউনাইটেড

নিউজ ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে আবার হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করার পর ক্রিস্টাল প্যালেস রুখে দিল তাদেরকে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে সিটি থেকে ৪ পয়েন্ট দূরে চলে গেল গুনার সুলশারের দলটি।

বুধবার রাতে ক্রিস্টালের মাঠের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই দলটিই বিপক্ষেই গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে আসর শুরু করেছিল ইউনাইটেড।

চতুর্দশ মিনিটে আক্রমণে গিয়েও লক্ষ্যে রাখতে পারেনি ইউনাইটেড। নেমানিয়া মাতিচের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা। এছাড়া প্রথমার্ধের বাকি সময়ে আর ভোলো কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও ক্রিস্টালের রক্ষণ ভাঙতে পারেনি ইউনাইটেড। শেষ দিকে ডি-বক্সে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ম্যাসন গ্রিনউড। তবে শেষ সময়ে গোল খেতে বসেছিল ইউনাইটেড, দলকে সেভ করের ডিন হেন্ডারসন।

পুরো ম্যাচে শুরুর ওই একটি ছাড়া কোন শট লক্ষ্যে রাখতে পারেনি সুলশারের শিষ্যরা।

২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫০।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে, ১ পয়েন্ট কম নিয়ে চেলসি আছে পাঁচে। আর চ্যাম্পিয়ন লিভারপুল ৪৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: