রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা

নরসিংদীতে ট্রাক সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত-১ আহত-৫

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির অজ্ঞাতনামা (১২) এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (৮ মার্চ) ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোর নিহত হয়।

এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার উপ পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: