বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

মিয়ানমারে ২ বিক্ষোভকারী নিহত, কল-কারখানা বন্ধ

নিউজ ডেস্ক :: মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে আরও দুইজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই বিক্ষোভকারীর মাথায় গুলি লেগেছিল। এদিকে, সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির বৃহত্তম ইয়াঙ্গুন শহরের দোকান-পাট, কারখানা এবং ব্যাংকের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার ফেইসবুকে পোস্ট করা ছবিতে উত্তরাঞ্চলীয় শহর মাইতকিইনার রাস্তায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

মাইতকিইনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জান্তাবিরোধী বিক্ষোভ করার সময় পুলিশ স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে, ওই সময় নিকটবর্তী ভবনগুলো থেকে গুলি ছোড়া হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। মৃতদেহগুলো সরাতে সাহায্য করা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাথায় গুলি লাগার পর দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভস্থলে পুলিশ ও সামরিক বাহিনীর উপস্থিতি থাকলেও কারা গুলি ছুড়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার ছিল না।

এদিকে, সামরিক শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহত্তম শহর ইয়াঙ্গুনে দোকানপাট, কারখানা ও ব্যাংক বন্ধ ছিল। গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে উৎখাত করে অং সান সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পর থেকে মিয়ানমারে আন্দোলন চলছে।

এরইমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শহরে মারা গেছেন প্রায় ৬০ জন। নিয়মিতভাবে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: