বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

সেনবাগে ৪৫ কোটি টাকা প্রতারণা মামলায় প্রবাসী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :: ওয়ান ব্যাংক’সহ কয়েকটি ব্যাংক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার একাধিক ব্যক্তি থেকে প্রায় ৪৫ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া নূর আলম সবুজ (৩৫) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নূর আলম সবুজ সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

সেনবাগ থানার উপ—পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, নূর আলম সবুজ ২০১৯ সালের আগে কাবিলপুরে ইটভাটার ব্যবসা করতেন। ব্যবসায়ী থাকা অবস্থায় ওয়ান ব্যাংক থেকে ২৮ কোটি ৫৭লাখ টাকাসহ উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন থেকে প্রায় ৪৫ কোটি টাকা ঋণ নেন নূর আলম সবুজ। ঋণের টাকা পরিশোধ না করে গত ২০১৯ সালে বিদেশে পালিয়ে যায় সে। টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ওয়ান ব্যাংক কতৃর্পক্ষসহ সেনবাগ থানায় ৬ টি ও নোয়াখালী সুধারাম থানায় তার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়। ওই ৮ টি মামলায় সবুজের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়।

তিনি আরও জানান, গত শনিবার রাতে দুবাই থেকে ঢাকা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে নূর আলম। এসময় বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার রাতে সেনবাগ থানায় আনা হয় নূর আলমকে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা মামলায় একাধিক ওয়ারেন্টভুক্ত আসামী নূর আলম সবুজকে সোমবার দুপুরে বিচারক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: