বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

শিবালয়ে উলাইল প্রথম চন্দ্র বিদ্যানিকেতনের একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি দুর্জয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের প্রমথ চন্দ্র বিদ্যানিকেতনের একাডেমিক ভবন উদ্বোধন করা করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন। প্রধান অতিথি এমপি দুর্জয় তার বক্তব্যে বলেন, “ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে হবে, বাল্য বিবাহ দেওয়া যাবেনা।” শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে অভিভাবকেরদের প্রতি আহবান জানান।

এসময় বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব পরিমল চন্দ্র বসু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু মো: তাইয়ুবর রহমান টিপু, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন, শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আকতার, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তরিৎ, শিবালয় উপজেলা কৃষক লীগের সভাপতি অছিয়ার রহমান সিকো, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ কুমার দাস, উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিত উলাইল ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিছ, সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলা শিক্ষাবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: