রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ভুয়া তথ্য বন্ধে কঠিন পদক্ষেপে ফেসবুক

নিউজ ডেস্ক :: ফেসবুকের ভুয়া তথ্য ছড়ানো ক্রমেই বাড়ছে। সেসব ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে এবার ভুয়া তথ্য ছড়ানো রুখতে আরও কড়া পদক্ষেপ ফেসবুকের। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কী পদক্ষেপ গ্রহণ করছে ফেসবুক?

আসলে ফেসবুকে ভুয়া তথ্য বেশি ছড়ায় বিভিন্ন গ্রুপ থেকে। বিশেষ করে রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলো থেকেই একাধিক ভুয়া তথ্য ছড়ানো হয়। যা কি না পরবর্তীতে প্রভাবিত করে ব্যবহারকারীদেরও। এমনকি অনেক সময় হিংসা ছড়াতেও এই ধরনের গ্রুপগুলোই দায়ী থাকে। আর সেকারণেই এই ধরনের রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলোকে আর সাধারণ ব্যবহারকারীদের সুপারিশ করবে না ফেসবুক।

এছাড়া যে সকল গ্রুপ নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিবে ফেসবুক। তাদের সুপারিশ যেমন কমিয়ে দেওয়া হবে, তেমনই কমানো হবে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষমতা। শুধু তাই নয়, কেউ ওই গ্রুপগুলিতে কেউ যোগ দিতে চাইলে, তাকে সাবধানও করা হবে ফেসবুকের পক্ষ থেকে।

এর আগে বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজকর্মীরা একাধিকবার দাবি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় ইন্ধন জোগায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ। ফেসবুক কর্তৃপক্ষকে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন তারা। ফেসবুক ইঞ্জিনিয়ারিং দপ্তরের ভাইস প্রেসিডেন্ট টম অ্যালিসন জানিয়েছিলেন, সাধারণ ব্যবহারকারীররা নিজেদের ওয়ালে খুব বেশি রাজনৈতিক পোস্ট দেখতে চান না। আর তাই ফেসবুক গ্রুপগুলির নীতিতে বদল আনবে। আর এবার সেটাই জানানো হল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: